লকডাউনও বাঙালির চিরাচরিত প্রথাকে ম্লান করতে পারেনি
দি নিউজ লায়ন; আজ জামাই ষষ্ঠী। বর্তমানে লকডাউন এর কারণে জামাইষষ্ঠীর আনন্দ খানিকটা ম্লান হলেও চিরাচরিত প্রথা কে নিয়ে উৎসব চলছে গতানুগতিক প্রথায়। লকডাউন এর কারণে মাছ মাংসের বাজারে আগুন, গৃহস্থ যতটা সম্ভব কেনাকাটা করছেন জামাইদের সম্মানে ও ভালবাসায়। শাশুড়ি মায়েরা বিভিন্ন মন্দিরে ও বটগাছের তলায় জামাইদেরও ছেলেমেয়েদের মঙ্গল কামনায় পুজো করছেন।
বেশিরভাগ গ্রামাঞ্চলে বটগাছের তলায় ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। ষষ্ঠী পুজোতে বিভিন্ন নৈবেদ্য ছাড়াও হলুদ ও দই প্রাধান্য। বটগাছে দই ও হলুদ দিয়ে পুজো করা হয়। ষষ্ঠী পুজো উপলক্ষে মায়েরা ভিড় করেছেন বিভিন্ন ষষ্ঠীতলা ও মন্দিরে করোনাকালেও বাঙালির চিরাচরিত প্রথাকে ম্লান করতে পারেনি। করোনার কারণে পুরোহিত থেকে ভক্ত বৃন্দ সকলেই মুখে মাস্ক পরে পূজা পাঠ করলেন।
Post a Comment